নিজস্ব প্রতিবেদক:
রাজধানী গুলিস্তানের নবাবপুর রোডের চার তলা ভবনের দ্বিতীয় তলায় আল আরাফা ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ১২টা ৫০ মিনিটে আগুনের খবর পাই। ৫৫ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ২ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply