যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেত্রী পুনমের মতো এমন প্রস্তাব পেয়েছিলেন জয়া

অভিনেত্রী পুনমের মতো এমন প্রস্তাব পেয়েছিলেন জয়া

বিনোদন ডেস্ক

নিজের মৃত্যুর ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। এর একদিন বাদেই এক ভিডিওবার্তায় জানান, তিনি বেঁচে আছেন। মূলত স্যার্ভিকাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করতেই এমন অভিনব কাণ্ড ঘটিয়েছিলেন পুনম।

এ ঘটনায় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে মডেল-অভিনেত্রীর মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রচারণার এই কৌশলকে ভালোভাবে নেয়নি কেউ। যাদের একজন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজেও।

এই অভিনেত্রী জানালেন, তার সঙ্গেও একবার এমন কিছু হয়েছিল। কিন্তু সবকিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত নয়।

জয়া বলেন, ‘আমার ক্ষেত্রেও একবার এমন হয়েছিল। বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থা একটি কনসেপ্ট নিয়ে এসেছিল যে, জয়া আহসান হারিয়ে গেছে— এমন এক ভাবনা ছিল সেই ক্যাম্পেইনের। কিন্তু আমাদেরও মনে রাখা দরকার, আমাদের দায়িত্বের কথা। আমাদের ভক্তদের জন্যই আমাদের অস্তিত্ব, তাদের কথা ভুলে গেলে চলবে না।’

শুধু জয়া নিজেই নয়, বলিউড তারকারাও পুনমের কঠোর সমালোচনা করেছেন। কেউ তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। যদিও মৃত্যুর গুজব ছড়ানোর পর থেকে এখন নীরব ভূমিকাতেই রয়েছেন পুনম পান্ডে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com