শিরোনাম :
দেশ গঠনে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী নড়াইলে ৩৯৮ বোতল ইসকাফ, বিদেশি মদসহ আটক ২ মার্কিন অভিবাসন ভিসা স্থগিত বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের সঙ্গে : ইরান নিজ গ্রামে সংবর্ধিত হলেন মৌলভীবাজার জেলা পরিষদ’র প্রশাসক মিজান মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনয়ের রামায়ণে রাকুল

অভিনয়ের রামায়ণে রাকুল

বিনোদন ডেস্ক:
নির্মাতা নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। মূল চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবীর অভিনয়ের বিষয়ে আগেই নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে শোনা যাচ্ছিল সাই পল্লবীর বদলে সীতা হবেন জাহ্নবী কাপুর। তবে সে বিষয়ে নিশ্চয়তা মেলেনি। তাই সীতা হিসেবে দক্ষিণ ভারতের অভিনেত্রী সাই পল্লবীকেই দেখা যাবে সিনেমাটিতে।

 

নির্মাতা নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। মূল চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবীর অভিনয়ের বিষয়ে আগেই নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে শোনা যাচ্ছিল সাই পল্লবীর বদলে সীতা হবেন জাহ্নবী কাপুর। তবে সে বিষয়ে নিশ্চয়তা মেলেনি। তাই সীতা হিসেবে দক্ষিণ ভারতের অভিনেত্রী সাই পল্লবীকেই দেখা যাবে সিনেমাটিতে।

 

এদিকে ছবির টিমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এতে শূর্পনখা চরিত্রে অভিনেত্রী রাকুল প্রীত সিং অভিনয় করবেন। বিগ বাজেটের এই সিনেমায় রাকুলের চরিত্রের বিষয়টি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা নিতেশ তিওয়ারি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রামায়ণ সিনেমাটি নিয়ে আমরা অনেক দিন ধরেই নিজেদের মধ্যে পরিকল্পনা করে আসছি। এটি আমার স্বপ্নের প্রজেক্ট। ইতোমধ্যেই সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। সাইর বিষয়ে কিছু জটিলতা থাকলেও সেটি আর নেই। তিনিই হচ্ছেন আমাদের সীতা। এ ছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। শূর্পনখার চরিত্রে দেখা যাবে তাকে। বর্তমানে নিজের বিয়ে নিয়ে ব্যস্ত তিনি। শুভ কাজ সম্পন্ন হওয়ার পরই তিনি আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন। আশা করছি, ঐতিহাসিক একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব।’

রামায়ণে আরও এক দক্ষিণী তারকা থাকবেন বলে শোনা গেছে। ‘কেজিএফ’ তারকা যশের লুক টেস্ট নেওয়া হয়েছে রাবণ চরিত্রে অভিনয়ের জন্য।

বিগ বাজেটের সিনেমাটি নির্মাণে খরচ ধরা হয়েছে ২৫০ কোটি রুপি। ২০২৫ সালে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এখন গল্প ও চরিত্র নির্বাচনের কাজ চলছে। এরপর রাজস্থানে সিনেমার বিশাল সেট নির্মাণ করা হবে। সিনেমার শুটিং ভারতের বিভিন্ন শহরে করা হবে।

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, লারা দত্ত, অরুণ গভিল ও গুরফাত পিজার্ড।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com