যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্রাহ্মণবাড়িয়া ড. ইউনূসের মামলায় সরকারের কোনো হাত নেই: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া ড. ইউনূসের মামলায় সরকারের কোনো হাত নেই: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিন নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মন্ত্রী।

 

আনিসুল হক বলেন, ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি, প্রথম কথা হচ্ছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) তার বিরুদ্ধে মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করেছে। এগুলোতে সরকারের কোনো হাত নেই।

গতকাল বৃহস্পতিবার কারামুক্তি লাভের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ভোটের অধিকার ফিরিয়ে আনার’ আন্দোলন অব্যাহত রাখার কথা বলেছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আপনারা নির্বাচন দেখেছেন। মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয়, মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে কাজগুলো করবেন, সেদিকে মনোযোগ দিচ্ছেন। তারা (বিএনপি) এখন আন্দোলনের কথা বলবেন। বাংলাদেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।’

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com