শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গোপালগঞ্জের ছাত্রকে শাসন করায় মারধরের শিকার প্রধান শিক্ষক, আহত ৪

গোপালগঞ্জের ছাত্রকে শাসন করায় মারধরের শিকার প্রধান শিক্ষক, আহত ৪

গোপালগঞ্জপ্রতিনিধি:
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি আহত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্র পিতাশ হালদারকে শাসন করায় বিকাশ চন্দ্র বিশ্বাস নামে প্রধান শিক্ষককে মারধর করেছে ওই ছাত্র ও তার অভিভাবকরা। ওই শিক্ষককে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে অপর এক শিক্ষক ও ৩ কর্মচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হিজলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার বিকাশ চন্দ্র বিশ্বাস হিজলবাড়ি বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মারধর করা পিতাশ হালদার ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আহত ব্যক্তিরা হলেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস সহ শিক্ষক উত্তম অধিকারী, ল্যাব অপারেটর সুদেপ অধিকারী, কর্মচারী জয় সেন ও বুলেট দত্ত।

জানা গেছে, পিতাশ হালদার বিদ্যালয়ের পোশাক না পড়ে আসলে প্রধান শিক্ষক চন্দ্র বিশ্বাস তাকে শাসন করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে পিতাশ হালদার বাড়ি চলে যায়। বিদ্যালয় ছুটির পরে বাড়ি ফেরার পথে ছাত্র পিতাশ ও তার অভিভাবকরা প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের উপর হামলা চালায়। এ সময় বিদ্যালয়টির শিক্ষক কর্মচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে। এদের মধ্যে গুরুতর আহত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস, উত্তম অধিকারী, সুদেপ অধিকারী, জয় সেন ও বুলেট দত্তকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ছাত্র ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের শাস্তি দাবি করেছেন।

বিদ্যালয়টির শিক্ষক স্বপন রায় বলেন, একজন প্রধান শিক্ষক ছাত্রকে শাসন করায় এভাবে মারধরের শিকার হলেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের দৃৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

এদিকে ছাত্র পিতাশ হালদারের বাবা পঙ্কশ হালদার বলেন, এ ঘটনার জন্য আমরা দুঃখিত। পিতাশের বাবা হিসেবে আমি সকল শিক্ষকদের কাছে ক্ষমা চাই।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন বলেন, আহতদের শারীরিক খোঁজখবর নিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com