জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে বাবা বাহার ও মেয়ে সূচনা। (পুরনো ছবি)
বাবা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই নেতার মেয়ে তাহসীন বাহার সূচনা এবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। তাই বাবা হিসেবে বেশ উৎফুল্ল বাহার শনিবার রাতে ফলাফল হাতে পেয়েই ফোনে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে। এক পর্যায়ে কথা বলতে ফোন বাড়িয়ে দেন কুমিল্লার প্রথম নারী মেয়রের হাতে।
এসময় ইতিহাস গড়ে মেয়র হওয়া বাহারকন্যা এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যেন মুখ থেকে কথা বের হচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় সূচনা বারবার পথচলায় তার দোয়া কামনা করেন। আবদার করেন দ্রুত যেন দেখা করার সুযোগ পান।
অপর প্রান্ত থেকে নিরাশ করেননি খোদ প্রধানমন্ত্রীও। ফোনালাপ শুনে আঁচ করা গেছে, সাক্ষাতের জন্য দফতরের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন সরকারপ্রধান।
প্রথম নারী মেয়র পেয়ে খুশি কুমিল্লাবাসী
এর আগে শনিবার (৯ মার্চ) বেসরকারিভাবে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে তাহসীন বাহার সূচীকে বিজয়ী ঘোষণা করা হয়। বেসরকারি ফলাফলে তিনি মোট পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। ঘোড়া প্রতীকে মোহাম্মদ নিজাম উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকে নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন পাঁচ হাজার ১৭৩ ভোট।
কুমিল্লা সিটি নির্বাচনে ভোট প্রদানের হার ৩৮ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, চেয়ারে বসে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন এমপি বাহার। পাশে মেয়ে সূচনাসহ আরও কয়েকজন দাঁড়ানো। কথা বলার মাঝে প্রধানমন্ত্রীকে আপা সম্বোধন করে মেয়ের সঙ্গে কথা বলার অনুরোধ করেন বাহার।
বাবার হাত থেকে ফোন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সালাম বিনিময় শেষে নবনির্বাচিত মেয়র বলেন, আমি অপেক্ষায় আছি কখন আপনার (প্রধানমন্ত্রী) সঙ্গে দেখা হবে। আমি আপনাকে দেখার অপেক্ষায়।
এরপর বারবার নতুন পথচলায় প্রধানমন্ত্রীর দোয়া ও পরামর্শ চান বাহারকন্যা।
কুমিল্লায় বিপুল ভোটে সূচনার জয়
এসময় বাবার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে সূচনা বলেন, আমার এখনো মনে আছে আপনি ধানমন্ডি ৩২ নম্বরে আমার হাতে মোয়া তুলে দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা হয়েও আপনার এই সিম্প্লিসিটি আপনাকে আরও বড় করেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে নতুন মেয়র কুমিল্লার সদর আসনটি পুনরুদ্ধারে নেতাকর্মীদের পরিশ্রমের কথাও তুলে ধরেন।
বিইউ/জেবি
ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রধানমন্ত্রী
কুমিল্লা সিটি নির্বাচন
আওয়ামী লীগ
এই ক্যাটাগরির আরও খবর
আবার ভাঙছে জাপা, শুরু হতে যাচ্ছে রওশনপন্থী ভগ্নাংশের যাত্রা!
মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে: রিজভী
সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের
শনিবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের
ক্ষমতাসীনদের আশীর্বাদপুষ্ট ২২০ পরিবার অর্থ পাচার করছে: মঈন খান
পেট্রোল-অকটেনের দাম কমানোকে ‘প্রতারণা’ বললেন আলাল
আইনজীবীদের ভোটও দখল হচ্ছে: আমীর খসরু
পুলিশি ‘বাধায়’ মহিলা দলের নারী দিবসের র্যালি পণ্ড
নারী দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে ঢাবি ছাত্রলীগ
নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে: ফখরুল
সর্বশেষ
জনপ্রিয়
১
জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ
২
বেটিং কেলেঙ্কারির তদন্তে সাকিবের বোনের নাম
৩
ওয়ালটনে ২০ জনের চাকরির সুযোগ
৪
‘এক দেশে দুই অর্থনীতি বিরাজ করছে’
৫
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
সব খবর
Leave a Reply