শিরোনাম :
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চুয়াডাঙ্গার অতি তীব্র তাপদাহে ক্লাস চলেছে স্কুল-কলেজে

চুয়াডাঙ্গার অতি তীব্র তাপদাহে ক্লাস চলেছে স্কুল-কলেজে

চুয়াডাঙ্গাপ্রতিনিধি:

দীর্ঘ ছুটির পর রোববার (২৮ এপ্রিল) থেকে খুলেছে স্কুল-কলেজ। অতি তীব্র তাপদাহেও চুয়াডাঙ্গার স্কুল-কলেজগুলোতে পুরোদমে ক্লাস চলেছে। শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। তবে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছিল শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলেন, গরম লাগলেও ক্লাসরুমে বসে ক্লাস করতে অসুবিধা হচ্ছে না। তবে আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে। রাস্তায় বের হলেই রোদে আগুনের তেজ।

অভিভাবকরা বলছেন, এই তাপদাহের মধ্যে স্কুল খুলেছে। বাচ্চাদের ছাতা-পানির বোতল দিয়ে স্কুলে পাঠিয়েছি। তবে মে মাস পড়লেই তাপদাহ কেটে যাবে শুনছি। আর কয়েকটা দিন স্কুল বন্ধ থাকলে ভালো হতো।

শিক্ষকরা বলছেন, সরকারের নির্দেশনা মেনেই ক্লাস করানো হচ্ছে। এবার রোজার ছুটি গেল, এরপর তাপদাহের ছুটি। সিলেবাস সম্পন্ন করা মুশকিল তাই একটু কষ্ট হলেও ক্লাস করতে হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্কুল চালানো হয়েছে। সব বিদ্যালয়গুলোতে সুন্দরভাবে ক্লাস চলেছে। কোথাও কোনো অসুবিধা হয়নি।

চুয়াডাঙ্গায় রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ২৩ শতাংশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com