কুমিল্লা প্রতিনিধি:
লাকসামে আওয়ামী আইনজীবী প্যানেলের নির্বাচনী গণসংযোগকুমিল্লা বারের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনের নেতৃত্বে উপজেলা নির্বাচনে আনারস, তালা ও পদ্মফুল প্রতীকে প্রচারণা চালিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২ মে) লাকসাম উপজেলা সদরের দৌলতগঞ্জ বাজার, চৌদ্দগ্রাম রোড, বাইপাসসহ বিভিন্ন এলাকায় তারা প্রচার পত্র বিলি করে ভোটারদের কাছে ভোট চান।
ওইদিন লাকসামে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট ইউনুছ ভুঁইয়ার আনারস, ভাইস চেয়ারম্যান পদে মহব্বত আলী তালা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পড়শী সাহার পদ্মফুল প্রতীকে প্রচারণার অংশ হিসেবে গণসংযোগে অংশগ্রহণ করেন, কুমিল্লা বারের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সহ-সভাপতি শাহ আলম মজুমদার, এডভোকেট আতিকুল ইসলাম আব্বাসী, এডভোকেট ফরিদ উদ্দিন আব্বাসী, এডভোকেট ফরিদ আহমেদ মজুমদার, অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হীরা, অ্যাডভোকেট তানজিনা আক্তার, অ্যাডভোকেট মোঃ তারিকুল আলম রাসেল, এডভোকেট রফিকুল ইসলাম, এডভোকেট ফয়সাল সুলতান, অ্যাডভোকেট মোহাম্মদ তাহের আলম নিপুসহ অর্ধশত আইনজীবী। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে যোগ দেন।
Leave a Reply