শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হেফাজতে আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে কারারুদ্ধ হয়েছিলাম: মামুনুল হক

হেফাজতে আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে কারারুদ্ধ হয়েছিলাম: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

আল্লাহর দ্বীনের কথা বলায় ও জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে কারারুদ্ধ হয়েছিলেন বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ২০২১ সালে আলেম সমাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল, তার মুক্তির মাধ্যমে তার একটি অধ্যায়ের প্রাথমিক পরিসমাপ্তি হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (০৩ মে) সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর মোহম্মদপুরে তার সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাওলানা মামুনুল হক বলেন, আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে, জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ সবাই মুক্ত জীবনের ফিরে এসেছেন। ২০২১ সালে আলেম সমাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল, আজ তার একটি অধ্যায়ের প্রাথমিক পরিসমাপ্তি হয়েছে। অন্যায়ভাবে আমাদের কারারুদ্ধ করা হয়েছিল।

আল্লাহ ও রাসূলের অপমান সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, বুলেটের আঘাতে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। তাদের লাশ সামনে রেখে ন্যূনতম প্রতিবাদ করেছি, তখন আমাদের কারারুদ্ধ করা হয়েছে। আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের চেষ্টা করা হয়েছে। আমাদের উপর জুলুম করা হয়েছে সেটা সহ্য করে নিলাম। আমাদের ভাইদের হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম। আমরা আমাদের সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি। সেটাকেও হাসিমুখে বরণ করে নিলাম। আমাদের অপমান ও লঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন করা হয়েছে। সেটাও আমরা হাসিমুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ ও তার রাসূলের কোনো অপমান এক মুহূর্তের জন্যেও মেনে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ ও কোরবানি করার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উঠিয়েই আমাদের যাত্রা থামবে ইনশা আল্লাহ।

মতবিরোধ ভুলে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই হেফাজত নেতা বলেন, হয় শাহাদাৎ, নয়তো খেলাফত ইনশা আল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশসহ সকল ভাতৃপ্রতীম সংগঠন, সকল ইসলামপন্থীদের সাথে সকল ছোটখাটো মতবিরোধের ঊর্ধ্বে উঠে নিজের জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিচ্ছি। সকলকে দীনের পতাকা সম্মুন্নত রাখার আন্দোলনে একতার আহ্বান জানাচ্ছি।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিস নেতা মাওলানা মামুনুল হক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com