শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আলোচনায় থাকলেও নিয়মিত ঈদের তিন সিনেমার নায়িকা বুবলী

আলোচনায় থাকলেও নিয়মিত ঈদের তিন সিনেমার নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক:
ফাইল ছবি

ব্যক্তিগত নানা বিষয়ে আলোচনায় থাকলেও নিয়মিত কাজটা ঠিক রাখছেন চিত্রনায়িকা বুবলী। গেল ঈদে তার দু’টি সিনেমা মুক্তি পায়। এরমধ্যে ‘দেয়ালের দেশ’ দিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। এ ছবিতে তার নায়ক ছিলেন শরিফুল রাজ। অন্যদিকে ‘মায়া’ সিনেমায় তার বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান। নায়িকাদের মধ্যে বুবলীরই দু’টি সিনেমা মুক্তি পেয়েছিল রোজার ঈদে। সেই ধারাবাহিকতা আসছে কোরবানির ঈদেও অক্ষুণ্ন থাকছে। এই ঈদেও তিন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বুবলী।

তিনি ঈদুল আজহায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদকে নিয়ে। ‘জংলি’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করছেন এম রহিম। এরইমধ্যে সিনেমায় সিয়ামের জংলি লুক বেশ নজর কেড়েছে। এর আগে, সিয়াম ও বুবলীকে দেখা গেছে ‘টান’ নামক ওয়েব ফিল্মে। বেশ প্রশংসিত ছিল সেটি। এবার নতুন রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা ‘জংলি’ সিনেমায়। জানা গেছে, বেশ ভিন্ন লুকে এ সিনেমায় দেখা যাবে বুবলীকে। এ ছবির বাইরেও কোরবানির ঈদে ‘পুলসিরাত’ নামক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। রাখাল সবুজ পরিচালিত এ ছবিতে তার নায়ক জিয়াউল রোশান।

অন্যদিকে এমডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমাটিও আসছে ঈদে মুক্তি পাচ্ছে, যার নায়িকা বুবলী। ঈদে তিন সিনেমা নিয়ে বুবলী বলেন, গত ঈদে আমার অভিনীত দু’টি সিনেমা মুক্তি পায়। ছবি দু’টি থেকে বেশ ভালো সাড়া মিলেছে। আসছে ঈদেও আমার তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এটা আসলেই বেশ ভালো লাগার ব্যাপার। কারণ ঈদ হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ সময়ই দর্শকদের সব থেকে বেশি আগ্রহ থাকে সিনেমা নিয়ে। তাই এ সময় ছবি মুক্তি পাওয়াটাও অন্যরকম ব্যাপার। এবারের তিনটি সিনেমাই তিন রকমের। আমার চরিত্রও একদম আলাদা। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com