শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লোকসভা নির্বাচনী প্রচারণায় গিয়ে গরমে অসুস্থ হয়ে পড়লেন সায়নী

লোকসভা নির্বাচনী প্রচারণায় গিয়ে গরমে অসুস্থ হয়ে পড়লেন সায়নী

বিনোদন ডেস্ক:

যাদবপুরে লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট হবে আগামী ১ জুন। এর আগে পুরোদমে প্রচার সারছেন সব দলের প্রার্থীরা। বৃহস্পতিবার (১৬ মে) যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় এলাকায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রচার চলছিল সকাল থেকে। গাড়ির কাছে এসে প্রার্থীর সঙ্গে কথা বলছিলেন এলাকার মানুষজন। এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সায়নী।
বৃহস্পতিবার ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। রোদের মধ্যেই হুড খোলা গাড়িতে চলছিল প্রচার। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। হঠাৎ সায়নী অসুস্থ বোধ করলে গাড়ি থামানো হয়। তারপর বেশ কিছুক্ষণ গাড়ি থেকে নেমে বিশ্রাম নেন তিনি। হুড খোলা গাড়ি ছেড়ে নিজের গাড়ি করে কিছুক্ষণ প্রচার করেন তিনি। তারপরই হঠাৎ প্রচার বন্ধ করে ফিরে যান সায়নী।

জানা গেছে, শওকত মোল্লাও এদিন অসুস্থ হয়ে পড়েন। তিনিও প্রচার ছেড়ে চলে যান।

স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, প্রবল গরমেই মূলত তারা অসুস্থ হয়ে পড়েন। পশ্চিমবঙ্গে কয়েকদিন বৃষ্টি হওয়ায় তাপমাত্রা নামলেও আবার গরম বাড়তে শুরু করেছে। পারদ চড়ছে তাপমাত্রার। ফলে অস্বস্তিও বাড়তে শুরু করেছে।

এর আগে, সন্দেশখালির বিজেপি প্রার্থীও গরমের মধ্য়ে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই ঘটনায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com