শিরোনাম :
মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান.
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে মফিজুর রহমান ভূঁইয়া রতন নামে এক দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামে পনির ও শাহ হাসানের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের সালিশ হয়। সেখানে সালিশকারী হিসেবে দলিল লেখক মফিজুর রহমান ভূঁইয়া রতন উপস্থিত ছিলেন। সালিশ শেষে বাড়ি ফেরার পথে রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে শাহিন আলম, কালু মিয়া, জাকির হোসেন, বিল্লাল হোসেন, জুয়েল, জহির, লিয়ন, নজু মোল্লা, শাহরিয়ার ও সাজুসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রতনের ওপর হামলা করে।

একপর্যায়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে দলিল লেখক রতনকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

প্রেমিকের পুরুষাঙ্গ কেটে লাপাত্তা প্রেমিকা

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, খোকনের নেতৃত্বে লোকজন অস্ত্র নিয়ে দলিল লেখকের ওপর হামলা করে। এ সময় অতর্কিতভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা গুলি করে চলে যায়।

আহতের ভাই মো. মহসিন ভূইয়া বলেন, ভাই রতন ভূঁইয়া দলিল ও কাগজপত্র বোঝার কারণে বিভিন্ন স্থানে জমিসংক্রান্ত বিচার সালিশে যান। এতে হামলাকারীদের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এ জন্য তার সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। একটি সালিশ থেকে ফেরার পথে খোকনের নেতৃত্বে কুপিয়ে আহত করে ভাইকে এবং গুলিও করে। থানায় অভিযোগ করেছি।

জানতে চাইলে রাসেল আহমেদ খোকন বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দলিল লেখকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com