শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আখাউড়া স্টেশনে কোটা আন্দোলনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে : আইনমন্ত্রী

আখাউড়া স্টেশনে কোটা আন্দোলনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি,
কোটা আন্দোলনে কিছুটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ‌সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের ১৭ সদস্যকে হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না সেটা তো আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি।

তিনি বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্র-ছাত্রীরা, যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আর আরও বড় কথা হচ্ছে আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।

আইনমন্ত্রী বলেন, আমার কথা হচ্ছে, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা-অসুবিধা দেখা। সেটা যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী কোনো মন্তব্য করেননি।

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু, সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com