শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের দীর্ঘ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তারের সংখ্যা

দেশের দীর্ঘ হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তারের সংখ্যা

নিজস্বপ্রতিবেদক:
ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় এখনও গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে আরও তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। সোমবার (২৯ জুলাই) দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের। এ নিয়ে রাজধানীসহ সারা দেশে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন গত ১৪ দিনে।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ কর্মসূচি শুরু হয় ১ জুলাই। গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এর পরদিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা হচ্ছে একের পর এক। তার মিলিয়ে বাড়ছে গ্রেপ্তারের সংখ্যাও। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত ১৪ দিনে সারা দেশে মোট ১০ হাজার ৪৩১ জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।

ঢাকাসহ বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী। এ ছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও সংগঠনের নেতাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তারদের মধ্যে বিশাল একটি অংশেরই পাওয়া যাচ্ছে না কোনো রাজনৈতিক পরিচয়।

ঢাকার আদালত সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকায় ২৭০টি মামলায় ২ হাজার ৮৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হিসাব বলছে, গত সোমবার পর্যন্ত রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ২৪৩টি মামলায় মোট ২ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ২৮৪ জনেরই কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, যা মোট গ্রেপ্তারের ৮৬ দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ কোনো দলের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্টরা বলছেন, তাদের বেশির ভাগই শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ।

গ্রেপ্তারদের মধ্যে বিএনপির নেতা-কর্মী আছেন ২৬৯ জন, জামায়াতের ৬৩ এবং শিবিরের আছেন ১০ জন। এ ছাড়া গণ অধিকার পরিষদের ৩ এবং জেপির আছেন ১ জন, যা মোট গ্রেপ্তারের ১৩ দশমিক ১৬ শতাংশ।

পুলিশের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, যারা নাশকতা-সহিংসতার সঙ্গে জড়িত, শুধু তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

রাজধানীর বাইরে ঢাকার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ২৩টি। এসব স্থানে গতকাল একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলে এসব থানার অধীন গ্রেপ্তার হয়েছেন ২৬৭ জন।

সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সেখানে আরও একটি নতুন মামলা হয়েছে। এ নিয়ে ৩০টি মামলায় নারায়ণগঞ্জে মোট ৫৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে অবশ্য নতুন করে কোনো মামলা হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। এ নিয়ে গাজীপুরে মোট ৪২টি মামলায় ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর ও জেলায় নতুন দুই মামলাসহ ৩৩ মামলায় গতকাল আরও ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। এ নিয়ে মহানগর ও জেলায় মোট ১ হাজার ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনীতে বিএনপির আরও তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ফেনী সদর মডেল থানায় করা ২টি বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় মোট ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীতে পুলিশের অভিযানে শেষ ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা ও চট্টগ্রামের বাইরে মামলা ও গ্রেপ্তার তুলনামূলক বেশি হচ্ছে রাজশাহী, রংপুর ও বগুড়ায়। এর মধ্যে রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে এ পর্যন্ত ১৭টি মামলা হয়েছে। সেখানে নতুন করে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে এ নিয়ে মোট গ্রেপ্তার ৪০৩ জন। বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ জেলায় ১৫টি মামলায় গতকাল পর্যন্ত ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুরে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। রংপুর মহানগর ও জেলা মিলিয়ে গতকাল পর্যন্ত ২২টি মামলায় ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে ১১ মামলায় গতকাল পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ১৪৭ জন, এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় চারজন।

এ ছাড়া খুলনা বিভাগের কোথাও কোটা আন্দোলন ঘিরে নতুন কোনো মামলার খোঁজ পাওয়া যায়নি। তবে সবশেষ ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেপ্তার হয়েছেন ৫২ জন। যশোরে এ পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ১৩৭ জন। এর মধ্যে মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন ২২ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com