শিরোনাম :
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র‍্যাব ডিজি বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল রমজানের প্রথম জুমায় বকশীগঞ্জ হাসপাতালে ৮ জন ডাক্তার যোগদান করেছেন অবৈধ অর্থ সম্পদের মাধ্যমে বিলাসবহুল বাড়ির মালিক উপ সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। লক্ষ্মীপুরে পূর্ণমন্ত্রী হয়ে দুইদিনের সফরে এ্যানি চৌধুরী বাগেরহাট শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার কক্সবাজার ওজিলের গাড়িবহরে দুর্ঘটনা; রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বার্তা নড়াইল জেলা হাসপাতাল বেতনের টাকা নয় ছয়, ৭ মাস আউটসোর্সিং কর্মীদের বেতন বন্ধ মৌলভীবাজার বিয়ে করতে মৌলভীবাজারে এলেন চীনা তরুণী দিনাজপুর শাসন নয়, সেবক হতে এসেছি: পিনাক চৌধুরী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী সময় ও একাত্তরের সম্প্রচার বন্ধ

রাজধানী সময় ও একাত্তরের সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর কট্টর আওয়ামী ঘরানার হিসেবে পরিচিত বিভিন্ন গণমাধ্যমে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি টেলিভিশন সময় ও একাত্তরের। চ্যানেল দুটির সম্প্রচার পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া ইনডিপেনডেন্ট নিউজের সরাসরি সম্প্রচার বন্ধ রয়েছে।

সময় নিউজের কর্মকর্তারা জানান, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আকস্মিকভাবেই বাংলামোটরে তাদের কার্যালয়ে হামলা চালায় একদল ব্যক্তি। ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধর করা হয়। কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একই ঘটনা ঘটেছে রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় একাত্তর নিউজের কার্যালয়ে। অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

ইনডিপেনডেন্ট নিউজের কার্যালয়ে ঢুকতে না পারলেও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তার কথা ভেবে অধিকাংশকর্মীকে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এদিন এটিএন নিউজ, মাইটিভি ও ডিবিসি নিউজের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com