জ্যেষ্ঠ প্রতিবেদক
ফাইল ছবি
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের ৯ আইনজীবী।
তারা হলেন- আইনুননাহার সিদ্দিকা, সুলতানা আক্তার রুবী, ফয়েজ আহমেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেদওয়ান আহমেদ রানজিব, মো. মঞজুর আলম, শামিমা সুলতানা দিপ্তি, মহসিনা খাতুন ও রফিকুল ইসলাম মন্টু।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। পরে আইন মন্ত্রণালয় থেকে তাদের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, সোমবার (১২ আগস্ট) ৭০ আইন কর্মকর্তা পদত্যাগ করেন।
Leave a Reply