শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাহবাগে সর্বধর্মীয় সমাবেশে সম্প্রীতির ডাক

শাহবাগে সর্বধর্মীয় সমাবেশে সম্প্রীতির ডাক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি

‘একতার বাংলা’ নামক একটি সংগঠনের ব্যানারে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ। এতে সব দল ও ধর্মের লোক উপস্থিত ছিলেন। এই সমাবেশ থেকে দেশে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

বুধবার (১৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে শাহবাগে জমায়েত হতে থাকেন সব মত ও ধর্মের মানুষ। এসময় রাজনৈতিক স্লোগানের চেয়ে সম্প্রীতির স্লোগান দিতে দেখা গেছে আগত জনতাকে। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘পবিত্র কোরআনে সম্প্রীতির কথা বলা হয়েছে। আমাদের আজকের এই সমাবেশের শিরোনাম কোরআনের ‘ইয়া আইয়্যুহান নাস’ সম্বোধনের বাংলা অনুবাদ মাত্র৷ রাসুল সা. সকল ধর্ম ও বর্ণের মানুষ নিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন৷ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব এমনিতেই বাকি সকল ধর্মাবলম্বীকে রক্ষা করা৷’

খ্রিস্ট ধর্মের প্রতিনিধি স্যার বিশপ সায়মন বিশ্বাস বলেন, ‘যদি আপনি ধার্মিক হয়ে থাকেন তাহলে আমাকে দেখান কোথায় বলা হয়েছে সংখ্যালঘুদের নির্যাতন করতে হবে। মন্দির পাহারা দেওয়া, গির্জা পাহারা দেওয়ার দরকার নেই, বরং যারা এসবে হামলা করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিলেই হবে সম্প্রীতির বাংলাদেশ।’

সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের দিকে ইঙ্গিত করে শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘তারা আমাদের একজনের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দিয়েছে। সম্পদ পাচার করেছে। আমরা তাদের রুখে দেব। রুখে দিয়েছি। তারাই আলাদা করে বর্গায়িত করেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান হিসেবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com