শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতে বিমান মহড়ায় অংশ নেবে না বাংলাদেশ

ভারতে বিমান মহড়ায় অংশ নেবে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
ভারতের রাজস্থানের যোধপুরে চলছে বিভিন্ন দেশের বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় পর্ব। গত ২৯ আগস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ পণ্যবাহী বিমানের অংশ নেওয়ার কথা ছিল এ মহড়ায়। তবে সিদ্ধান্ত বাতিল করে সেই মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তনের ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’ দ্বিতীয় পর্বের জন্য নিজেদের সি-১৩০ পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঢাকা।

ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্রের বরাতে দ্য প্রিন্ট জানিয়েছে, মহড়ায় বাংলাদেশ অংশ না নিলেও পর্যবেক্ষক হিসাবে তিনজন সিনিয়র সামরিক কর্মকর্তাকে পাঠাবে। এসব সূত্র জোর দিয়ে বলেছে, বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না।

দ্য প্রিন্ট আরও জানিয়েছে, মহড়ায় বাংলাদেশ অংশ না নেওয়ায় এখন শ্রীলঙ্কা দুটি বি-২০০ সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবে। যদিও এই মহড়ায় প্রথমে দেশটির বিমান পাঠানোর কথা ছিল না। এছাড়া যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জাপানসহ অন্যান্য কয়েকটি দেশ ভারতে এই মহড়ায় অংশ নিচ্ছে।

উল্লেখ্য, ভারতে দুই দফায় বিমান মহড়া তরঙ্গ শক্তি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় গত ৬ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই মহড়ায় অংশ নিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com