শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর স্ত্রীর যৌতুক মামলায় ‘পাপ মুক্ত’ সিনেমার অভিনেতা গ্রেফতার

রাজধানীর স্ত্রীর যৌতুক মামলায় ‘পাপ মুক্ত’ সিনেমার অভিনেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গেল মে মাসেই ভালোবেসে বিয়ে করেছিলেন ‘ভাইয়ারে’ সিনেমাকে ‘পাপ মুক্ত’ দাবি করা অভিনেতা রাসেল মিয়া। তবে চার মাস পার না হতেই দাম্পত্য কলহ ও ৬৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী বর্ষা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল মিয়াকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে বর্ষা চৌধুরী কান্নারত অবস্থায় যৌতুকের জন্য তাকে মারধর ও নির্যাতনের ব্যাপারে জানিয়েছেন। তিনি জানান, বিয়ের মাত্র তিনদিন পর থেকেই রাসেল মিয়া যৌতুক দাবি করেন এবং এ জন্য শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করা শুরু করেন।
এছাড়া মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত অনুযায়ী বিবাদী রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয় আমার। বিয়ের পর ভবিষ্যৎ সুখের কথা ভেবে আমি বিভিন্ন সময় বিবাদীকে প্রায় ৫ লাখ টাকা নগদ দেই। কিন্তু এতে খুশি না হয়ে বরং বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার কাছে যৌতুক হিসেবে ৬৫ লাখ টাকা দাবি করতে থাকে। এতে অপরাগতা প্রকাশ করলে দ্বিতীয় বিয়ের হুমকি এবং নির্যাতন করতে থাকে রাসেল। সবশেষ গত বৃহস্পতিবার রাতে বর্ষাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় সে জখম করে।

উল্লেখ্য, ‘ভাইয়ারে’ সিনেমায় নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া। ওই সময় সিনেমাটির প্রচারণায় ‘পাপ মুক্ত’ দাবি করে ব্যাপক আলোচনা-সমালোচনার শিকার হয়েছিলেন। অজু নিয়ে সিনেমাটি দেখা যাবে এবং সিনেমাটি দেখলে অজু ভাঙবে না বলে দাবি করেছিলেন রাসেল মিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com