শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় টিম সাউদির

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় টিম সাউদির

ক্রীড়া ডেস্ক:
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে ছিল নিউজিল্যান্ড। কিন্তু সেই স্বপ্নে বড় ধাক্কাই খেয়েছে দলটি। শ্রীলঙ্কা সফরে এসে হোয়াইটওয়াশ হতে হয়েছে তাদের। আর দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি কিউইরা। প্রথম ইনিংসে ৮৮ রানে অলআউটের পর রীতিমত লজ্জাজনক ইনিংস ব্যবধানে হারতে হয়েছে তাদের। দলের এমন ব্যর্থতার পর আকস্মিক ঘোষণায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন টিম সাউদি।

২০২২ সালে কেইন উইলিয়ামসনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডকে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাউদি। তাঁর নেতৃত্বে ৬টি টেস্টে জিতেছে নিউজিল্যান্ড, হেরেছেও ৬টিতে, ড্র করেছে ২টি। চলতি বছর অবশ্য বল হাতেও খারাপ সময় পার করেছেন সাউদি। শেষ ৮ টেস্টে মাত্র ১২ উইকেট নিয়েছেন তিনি। এবার দলে জায়গা পাওয়া নিয়েও আছে আলোচনা।
অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে টিম সাউদি সামনে টেনেছেন সেই ফর্মের কথাও, ‘কোনো সংস্করণে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য স্পেশাল, সম্মানের ও বড় পাওয়া ছিল। আমি পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালোই হবে। আমি বিশ্বাস করি, দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠে আমার পারফরম্যান্সে মনযোগ দেওয়া, নিজের সেরাটা ফিরে পাওয়া, উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা।’

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডও অভিজ্ঞ এই পেসারের সিদ্ধান্তে সম্মান জানিয়েছেন, ‘টিম দারুণ একজন খেলোয়াড়। আর সেইসঙ্গে খুব ভালো একজন নেতা যাকে সতীর্থ ও সাপোর্ট স্টাফরা অনেক সম্মান করে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধিত্ব করছে সাউদি, টেস্ট দলের দায়িত্ব ছাড়ার এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com