শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর মোহাম্মদপুরের পেট্রোল পাম্প থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুরের পেট্রোল পাম্প থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে ঢাকা উদ্যান বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতাররা হলেন— মো. সজল আহমেদ (৩২) ও মো. তাজু (২৬)।

শুক্রবার (১ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদে ভিত্তিতে বুড়িগঙ্গা পাম্পের ম্যানেজারের রুমে অভিযান চালানো হয়। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এই ঘটনায় একটি অস্ত্র আইনের মামলা দায়ের করেছেন।

তিনি এজহারে উল্লেখ করেন, গোপন সূত্রে জানা যায়, বুড়িগঙ্গা পাম্পের দ্বিতীয় তলায় বিদেশি পিস্তলসহ দুইজন অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে থানা থেকে অতিরিক্ত ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে সজল ও তাজুকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বাথরুমের ফ্লাশ কমোডের পেছন থেকে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িগঙ্গা পাম্পটি বর্তমানে শামীম বেপারী পরিচালনা করছেন। তার ভাই শাহিন বেপারী আওয়ামী লীগ করার কারণে বর্তমানে পলাতক থাকায় পাম্পটি শামীম বেপারী দখলে রেখেছেন। তিনি পাম্পের নিরাপত্তার জন্য অস্ত্রসহ ভাড়াটে লোক রাখতে নির্দেশ দেন, যাতে কেউ এটি দখলে নিতে না পারে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে সজল ও তাজুকে আটক করা হয় এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার করা হয়। পরে এসআই নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com