শিরোনাম :
চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ফরিদপুর আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রিয়াঙ্কা পুরোনো উষ্ণ ছবি শেয়ার করে নস্টালজিক

প্রিয়াঙ্কা পুরোনো উষ্ণ ছবি শেয়ার করে নস্টালজিক

বিনোদন ডেস্ক:

বলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের অভিনেত্রী। বেছে বেছে কাজ করেন। ফিরেন চমক নিয়ে। এর বাইরে স্বামী-সন্তান নিয়েই সুগৃহিণীর মতো দিন কাটে তার সাংসারিক ব্যস্ততায়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেন আপডেট, নানা খবর।
এবার তিনি ভক্তদের সামনে আনলেন পুরনো কিছু ছবি। নস্টালজিক হয়ে যেন খুঁজে ফিরলেন হারিয়ে ফেলা সময়গুলোকে।

প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম আইডিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এগুলো ২০১৪ সালের একশন সিনেমা ‌‘গুন্ডে’র সেট থেকে তোলা। সিনেমার শুটিং চলাকালীন সহশিল্পীদের সঙ্গে মজার মুহূর্তগুলোর কিছু ঝলক দেখা যায় সেখানে।

এই ছবিগুলোতে প্রিয়াঙ্কা চোপড়াকে আকর্ষণীয় পোশাকে, তার সহঅভিনেতা রণবীর সিং এবং অর্জুন কাপুরের সঙ্গে হাস্যরসাত্মক মুহূর্তে দেখা যাচ্ছে। ক্রু সদস্যদের সঙ্গে ক্যন্ডিড ছবিও দেখতে পাওয়া যায়। তিনি পোস্টটির সাথে ‘আসালাম-এ-ইশকুম’ গানটি যোগ করেছেন, যা সিনেমার সেই ম্যাজিক মুহূর্তগুলোকে আবার জীবন্ত করে তুলেছে।

ছবির সাথে একটি ক্যাপশনও যোগ করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার ফোন চেক করছিলাম আর এই ছবিগুলো আমার স্মৃতিতে চলে এলো। কেউ কি এটা মনে করতে পারেন? সবচেয়ে মজার কাজগুলোর মধ্যে এটি ছিল একটি! অসাধারণ লোকেশন, সবচেয়ে মজার কাস্ট এবং ক্রু এবং আমাদের একত্রিত করার জন্য আলী আব্বাস জাফরকে ধন্যবাদ। ভালো স্মৃতিগুলো ভালো মানুষদের মাধ্যমে তৈরি হয়। ২০১৩ সালের শুটিং।’

পোস্টটিতে প্রিয়াঙ্কা রণবীর সিং, অর্জুন কাপুর ও পরিচালক আলী আব্বাস জাফরকে ট্যাগ দিয়েছেন।

আলী আব্বাস জাফর পরিচালিত এই একশন-প্যাকড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং এবং অর্জুন কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

এদিকে প্রিয়াঙ্কার ছবির পোস্টে তার স্বামী নিক জোনাস এসে ভালোবাসার বৃষ্টি নামিয়েছেন। তিনি লিখেছেন, ‘হটি’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com