শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঠাকুরগাঁও পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ফারহানার

ঠাকুরগাঁও পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ফারহানার

ঠাকুরগাঁও প্রতিনিধি,

পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা মেইলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান।

নিহত ওই শিক্ষার্থী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অষ্টম শ্রেণির পরীক্ষা দিয়ে অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

আহতরা হলেন, সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ার রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)। তারাও অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ওই শিক্ষার্থী মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম (চয়ন) ঢাকা মেইলকে বলেন, হাসপাতালে আসার আগে শিক্ষার্থী ফারহানা মারা গেছেন। বাকীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মুমূর্ষু আছেন।

সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com