শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জের সাবেক এমপি আকরাম আর নেই

নারায়ণগঞ্জের সাবেক এমপি আকরাম আর নেই

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

আকরামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবির। আকরাম এই নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন।
ইকবাল কবির জানান, এস এম আকরাম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কয়েক দিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার রাতে গুলশান আজাদ মসজিদে আকরামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকায় দ্বিতীয় এবং দুপুর ২টায় বন্দর উপজেলার আলীনগর ঈদগাহে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সাবেক আমলা আকরাম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়কও ছিলেন। পরে দলত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন আকরাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com