শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টাইমফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না: আমীর খসরু

টাইমফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার যে টাইমফ্রেম ঘোষণা করেছে, তাতে তারা নির্বাচনের জন্য তাদের প্রত্যাশিত ‘যৌক্তিক সময়’ দেখতে পাচ্ছে না।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএমের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। বৈঠকে নির্বাচন, সংস্কার এবং সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়।

আমীর খসরু বলেন, সরকার যে নির্বাচনের সময়সীমার কথা বলছে, সেটা আমাদের জানা ছিল না। এর আগে কোনো আলোচনা হয়নি। আমরা বুঝতে পারছি না কেন দীর্ঘ সময় ধরে এই টাইমফ্রেম দেওয়া হয়েছে, এবং এর পেছনে কী কারণ রয়েছে। অনেকেই নানা কারণ বলছেন, ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমাদের যে যৌক্তিক সময়ের কথা বলা হয়েছিল, আমরা সেখানে এই সময় দেখতে পাচ্ছি না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সংস্কার সবচেয়ে জরুরি, কিন্তু সে বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। নির্বাচনের জন্য আমাদের যেই যৌক্তিক সময়ের কথা বলা হয়েছিল, সেই সময়টিতে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। আমরা আশা করেছিলাম, নির্বাচনের আগে জনগণের আস্থা ও সমর্থন নিয়ে সাংসদ নির্বাচিত হবে এবং সেই সংসদ থেকেই সংস্কার হবে।

আমীর খসরু বলেন, নির্বাচনের কথা বললেই সংস্কার করার প্রয়োজন নেই। আমরা ৩১ দফা দাবি দিয়েছি, যা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। জাতির কাছে আমাদের প্রতিশ্রুতি রয়েছে, এবং আমরা সেই প্রতিশ্রুতি পূর্ণ করব।

নির্বাচন নিয়ে বিএনপি কর্মসূচি পালন করবে কিনা—এমন প্রশ্নে আমীর খসরু বলেন, আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চাই। আমাদের লক্ষ্য হচ্ছে, সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ গঠন করা। এটি সম্ভব হবে একমাত্র দ্রুত নির্বাচন মাধ্যমে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারা নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে পারবে।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বাকিরা যে যা বলুক, তাদের বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারণ নির্বাচিত সরকারই একমাত্র জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

গত শনিবার থেকে বিএনপি নিজেদের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে। এর অংশ হিসেবে, এনডিএমের সাথে বৈঠক করার পর বিএনপি মিয়া মসিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বে গণঅধিকার পরিষদের সাথেও আলোচনা করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com