শিরোনাম :
জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হানিয়া আমির শো করতে গিয়ে অপদস্ত হলেন

হানিয়া আমির শো করতে গিয়ে অপদস্ত হলেন

বিনোদন ডেস্ক :
লাইভ অনুষ্ঠান বা শো করতে এসে প্রায়ই তারকাদের হেনস্থার শিকার হতে হয়। হারহমেশাই এমন ঘটনা ঘটতে দেখা যায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিশৃঙ্খলার কারণে শো মাঝপথে ছেড়ে বেরিয়ে যান সংগীতশিল্পী মোনালি ঠাকুর। এবার আমেরিকায় এই রকম ঘটনার শিকার হলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

বিদেশে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠানের আয়োজকদের থেকে কতটা খারাপ ব্যবহার পেয়েছেন আর তার টিমের সঙ্গে কী ঘটেছে বিস্তারিত জানিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। আয়োজকরা তাদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেছেন যা অত্যন্ত অপমানজনক। আয়োজকদের মধ্যে একজন হানিয়ার ম্যানেজারের সঙ্গে অত্যন্ত নোংরা ভাষায় কথা বলেছেন বলে দাবি করেন হানিয়া।

হানিয়ার ভাষ্যমতে, তিনি যখন ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন তখন ঘটনাটি ঘটেছে। বারবার আয়োজকদের পরিস্থিতিটি বোঝার জন্য অনুরোধ করেছেন। কিন্তু, তাতে কোনো লাভ হয়নি। শুধু ম্যানেজারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তা নয়, ওই আয়োজক হানিয়াকেও গালিগালাজ করেন।

মুহূর্তে একটা অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হয়ে যায়। এই ঘটনায় হানিয়া তার ভক্তদের কাছেও ক্ষমা চেয়ে নেন।

ইনস্টা স্টোরিতে একটা লম্বা পোস্ট শেয়ার করেছেন ‘হামসাফার’খ্যাত অভিনেত্রী। হানিয়া তার পোস্টে লেখেন, ‘আমি যে আমার ভক্তদের প্রচণ্ড ভালবাসি ও সম্মান করি সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যারা আমার সঙ্গে ওই অনুষ্ঠানে দেখা করতে এসেছিলেন আমি সাধ্যমত সকলের সঙ্গে আলাপ করেছি। কিন্তু, শেষটা এত খারাপ হবে সত্যিই ভাবিনি।’

ঘটনার বিবরণ দিতে গিয়ে পাক অভিনেত্রী বলেন, ‘আমি ভক্তদের সঙ্গে ছবি তুলছিলাম। বেশ ভালই ছিল মুহূর্তটা। আমার বসার জায়গার পিছনে হঠাৎ শুনতে পাই অনুষ্ঠানের এক আয়োজক আমার ম্যানেজারের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন। আমি পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করি। কিন্তু, তাতে কোনো লাভ হয়নি। এই ঘটনায় আমার ম্যানেজার খুবই হতাশ হয়ে পড়েন। স্টেজের পিছনে চলে যান। আমিও তার সঙ্গে যাই। সেখানেও যখন ছবি তোলার হিড়িক তখন আয়োজকদের খারাপ ব্যবহার চরমে পৌঁছায়।’

পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে নারীদের এভাবে হেনস্থা হতে হবে কিনা সেই বিষয়ে প্রশ্ন তোলেন পাক অভিনেত্রী। হানিয়া লেখেন, ‘পুরুষতন্ত্র সমাজের কোনো অধিকার নেই একজন নারীর সঙ্গে এই রকম খারাপ আচরণ করার। আমরাই আমাদের লড়াই লড়তে পারব। নিজেরাই নিজেদের পক্ষে দাঁড়াব।’

পোস্টের শেষে দুঃখ প্রকাশ করে হানিয়া লিখেছেন, ‘যারা আমার অনুষ্ঠানে এসে এই পরিস্থিতির সম্মুখীন হলেন তাদের কাছে আমি লজ্জিত। মন থেকে ক্ষমা চাইছি। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার জন্য দুঃখিত।’

হানিয়াকে সর্বশেষ দেখা যায় ‘কাভি মে কাভি তুম’ ড্রামা সিরিয়ালে। এ ড্রামা সিরিয়াল নিয়ে পাকিস্তান-ভারতের পাশাপাশি বাংলাদেশি দর্শকদেরও আগ্রহের মাত্রা ছিল চূড়ান্তে। এক দম্পতির গল্প নিয়েই কাহিনি এগিয়ে যায়। এতে মুস্তাফা ও সারজিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com