কালিগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধ:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী একটি ধানক্ষেতে ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
৩১ডিসেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার সরকারি জমি, ধান ক্ষেত, নদী ও নদীর তীর থেকে রাতের আধারে মাটি ব্যবসায়ীরা নিয়ম নীতি না মেনে ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রি করে থাকে। এতে এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপর দিকে নিয়ম নীতি না মেনে এসব স্থান থেকে মাটি কাটায় পরিবেশের ক্ষতি হচ্ছে।
এসব অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ ওইসব এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের সামশুদ্দিন খান এর কন্যা সেবুন নাহার কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply