শিরোনাম :
চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ফরিদপুর আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড় ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাত্র খুঁজছে পরিবার অভিনেত্রী বাঁধনের জন্য

পাত্র খুঁজছে পরিবার অভিনেত্রী বাঁধনের জন্য

বিনোদন ডেস্ক :
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত বছর প্রসঙ্গে নানান কথা বলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এছাড়াও, নতুন বছরের প্রত্যাশা ও কর্মপরিকল্পনাও তুলে ধরেন।

বাঁধন বলেন, ‘গত বছরটা ছিল একেবারেই আলাদা; দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ের আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা সঠিক পথেই এগিয়ে যাক। নতুন এক বাংলাদেশ হোক।’

গেল বছর বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, ‘গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরো দুটি নতুন সিনেমার কথা হয়েছে।’

এই মুহূর্তে একজন সিংগেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন, তা কারোই অজানা নয়। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। অভিনেত্রীর শূন্যতাটা কোথায় তা অন্তত বুঝতে বাকি থাকার কথা না। এছাড়াও তার মেয়েও চান, তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক।

চাইলেই হুট করেই কাউকে নিজের জীবনে জায়গা দেবেন না বাঁধন। তাই সময় নিচ্ছেন তিনি।নতুন বছরেও জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বাঁধন বলেন ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে; মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর বসছে নতুন বছরের শুরুতেই। আগামী ১১ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। সেই উৎসবের জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আজমেরী হক বাঁধন।

জানা গেছে, এবারের আসরে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘এর আগেও একবার এই উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর তারা অনুরোধ জানালেও আমি সময় করতে পারিনি। এ বছর আবারো দায়িত্ব নিয়েছি। চেষ্টা করব, আমার ওপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার।’

এছাড়াও এই বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য আছেন- নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।

এদিকে ওমেন ফিল্মমেকার বিভাগে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ বিষয়ে বাঁধন বলেন, ‘অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়া আমার জন্য সম্মানের, অনেক আনন্দের।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com