শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ক্রিকেটের মহারথী রাজনীতিতে আগ্রহ নেই, আসবও না : সৌরভ গাঙ্গুলী

ক্রিকেটের মহারথী রাজনীতিতে আগ্রহ নেই, আসবও না : সৌরভ গাঙ্গুলী

 

ফাইল ছবি

সৌরভ গাঙ্গুলী গত কয়েক বছর ধরে টিভি পর্দাতেও মহারথী হিসেবেই নিজের পরিচয় ধরে রেখেছেন। তার শো ‘দাদাগিরি’ এখনও তুমুল জনপ্রিয় একটি শো। সম্প্রতি মুক্তি পাওয়া নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর একটি প্রচারমূলক প্রোমোতে নজর কাড়লেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। পুলিশের পোশাক পরে পর্দায় হাজির হয়ে দর্শকদের চমকে দেন ভারতের সাবেক এই অধিনায়ক।

তবে এটিই শেষ নয়-সৌরভকে নিয়ে তৈরি হচ্ছে একটি বায়োপিকও। নিজের জীবনের নানা দিক নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মুখ খোলেন তিনি। সেখানে উঠে আসে ক্রিকেটজীবন, রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা, অভিনয়ে অভিজ্ঞতা ও ভবিষ্যতের পরিকল্পনার মতো বিষয়গুলো।

সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিরাট কোহলির মতো আপনার স্ত্রী যদি নায়িকা হতেন এবং তিনি অভিনয় চালিয়ে যেতেন, তা হলে কি বেশি চ্যালেঞ্জিং হত? জবাবে সৌরভ বলেন, ‘নায়িকা বউ মানেই বিচ্ছেদ, আর সাধারণ ঘরের মেয়ের সঙ্গে বিয়ে হলে বিচ্ছেদ হবে না-এ কথা কে বলেছে? তা হলে তো ঘরে-ঘরে এত বিচ্ছেদ হতো না! রোজ কত বিয়ে ভাঙে। প্রত্যেকের স্ত্রী-ই কি নায়িকা? এটা স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া। সেটা সঠিক থাকলেই সব ঠিক। তা ছাড়া, তারকাদের বিচ্ছেদ নিয়ে কত ভুয়া খবর রটে জানেন?’

বীরেন্দ্র শেবাগের উদাহরণ টেনে সৌরভ বলেন, ‘যেমন, বীরেন্দ্র শেবাগ। স্বামী-স্ত্রীতে দিব্যি আছেন। কোনো বিচ্ছেদ হয়নি। অকারণে ওদের বিচ্ছেদের খবর লিখে সংবাদমাধ্যম সাড়া ফেলে দিল।’

সাক্ষাৎকারে সৌরভ-ডোনার ২৮ বছরের দাম্পত্য সম্পর্ক নিয়ে সৌরভ জানান, আমরা খুব সহজ জীবনযাপন করি। আর পাঁচজন বাঙালি যেভাবে ঘর-সংসার করেন। মাথা ঠান্ডা রাখি। ব্যস্ততার চোটে রাগ করার ফুরসতও পাই না। অন্যদিকে, ডোনাও খুবই শান্ত। খুব ধৈর্য ওর। ঠান্ডা মাথার মেয়ে। ভীষণ ভাল। ফলে, আমাদের সে রকম কোনো সমস্যা হয় না।

সাক্ষাৎকারে সৌরভকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কি না? জবাবে সৌরভ সাফ জানিয়ে দেন রাজনীতিতে আগ্রহী নন।

তিনি বলেন, ‘কোনো দিন রাজনীতি করিনি, কোনো দিন রাজনীতিতে আসবও না। বিশ্বাস করুন, রাজনীতি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। অন্যদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসেন। কিছু বিষয় নিয়ে হয়তো আলোচনা করেন। একসঙ্গে বসে কথা বলতে বলতে বা কোনো অনুষ্ঠানে গেলে ছবি উঠে। সেই ছবি ছাপা হলেই আমার রাজনীতিতে যোগদান নিয়ে কাগজে ছাপা হয়। চর্চা বাড়ে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com