এস এম জহিরুল ইসলাম রাজু
সাবেক কমিটির দায়িত্বহীনতায় উঠছে প্রশ্ন, তদন্ত করলেই মিলতে পারে সত্য ঘটনা
লালমাই উপজেলার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রহমতআলী মিয়াজী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত সরকারি সৌর বিদ্যুৎচালিত একটি লাইট দীর্ঘ বেশ কিছুদিন আগে রাতের আঁধারে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে।
সরকারি অর্থায়নে স্থাপিত এই লাইটটি শিক্ষার্থী ও সাধারণ জনগণের জন্য ছিল একমাত্র আলোভরসা, বিশেষ করে সন্ধ্যার সময়। অথচ, বহুদিন পার হয়ে গেলেও এর কোনো হদিস পাওয়া যায়নি।
কে বা কারা এই লাইটটি সরিয়ে নিয়েছে, কিংবা কীভাবে এটি উধাও হলো—সে বিষয়ে আজও স্পষ্ট কোনো তথ্য নেই।
এলাকাবাসীর মাঝে ঘটনার সত্যতা জানতে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এটি পরিকল্পিতভাবে গায়েব করা হয়েছে, আর এর পেছনে কোনো স্বার্থান্বেষী চক্র জড়িত থাকতে পারে।
বিশেষ করে সন্ধ্যাবেলা শিক্ষার্থীরা যখন প্রাইভেট পড়া বা বোর্ডিংয়ে যাতায়াত করে, তখন রাস্তায় আলো না থাকায় পড়তে হয় চরম ভোগান্তিতে।
অভিভাবকরাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সাবেক স্কুল কমিটির সময়েই এই লাইটটি চুরি হয়েছে এবং সঠিক তদন্ত করলেই বেরিয়ে আসবে ঘটনার মূল রহস্য।
তারা আরও মনে করছেন, দায়ীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
আমরা এই বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই আপনাদের সামনে তুলে ধরব আরও চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ।
সত্য জানার জন্য আমাদের সাথেই থাকুন।
Leave a Reply