নিজস্ব প্রতিবেদক
আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১৩ নম্বরে শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন এক ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
রোববার (১৮ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৭টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছে ৮টা ১০ মিনিটে আগুন নেভাতে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানায়, আগুন লাগার খবর পেয়ে একে একে সাতটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আগুনে বেশ কিছু কাঁচা ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
Leave a Reply