শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত

মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ইমাম হায়াত বলেন, মিথ্যা মামলা ও ব্যাপক গ্রেফতার, সরকারের সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে রাষ্ট্রদ্রোহিতার মামলা বলে অনুমোদন ইত্যাদি ভয়ংকর রাজনৈতিক নিপীড়ন, বিশেষভাবে মা বোনদের গ্রেফতার ও লাঞ্ছিত করা। এই সরকারকেই আগের মত গণতন্ত্রের শত্রু হিংস্র পাশবিক স্বৈরদস্যুতান্ত্রিক ফ্যাসিস্ট হিসেবে কলঙ্কিত করা এবং জঙ্গিবাদের সহযোগী জালিম হিসেবে ইতিহাসে ঘৃণিত করার ষড়যন্ত্র বলে আমরা মনে করি।

তিনি বলেন, সরকারের ভিতরের একটা চরমপন্থী গ্রুপের ক্ষমতার অপব্যবহার ও পুলিশের কিছু অতিচালাক অতিউৎসাহী বেপরোয়া উগ্রবাদি মানসিকতার কর্মকর্তা ইতোমধ্যেই এই সরকারকে জনরোষের মধ্যে ফেলেছে এবং সম্মানিত প্রধান উপদেষ্টার ইমেজ মারাত্মক নষ্ট করেছে।

তিনি আরও বলেন, অন্যায় অবিচার মিথ্যা মামলা ও গরিবের রুটি রুজির উপর জঘন্য অমানবিক আক্রমণাত্মক অবস্থানের কারণে জনগণের মধ্যে ব্যাপক ঘৃণা ও ক্রোধ তৈরি হয়েছে।

সরকার আসলে কে চালাচ্ছে এবং এসব হটকারি পাশবিক সিদ্ধান্ত কে নিচ্ছে এসব নিয়ে জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি প্রশ্রয়ে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদী সাম্প্রদায়িক স্বৈররাজনীতির প্রাদুর্ভাব ও মারাত্মক দুর্নীতির কারণে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও জনগণের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে।

মিথ্যা মামলা, অবৈধ গ্রেফতার, অন্যায় রিমান্ড, জেল জুলুম , বাক স্বাধীনতা হরন,আমাদের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা ইত্যাদি করে মিথ্যাকেই রাষ্ট্রের ভিত্তি করে ফেলা হয়েছে এবং জুলুম পাশবতা স্বৈরদস্যুতাই সরকারের চরিত্র সাব্যস্ত হয়ে গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রতি শুরুতে আমাদের এবং গণতন্ত্রকামী সকল মানুষের যে আস্থা ও আশা ছিল তা নিবে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে পুলিশ প্রশাসন আদালত অপব্যবহার করে দমন পীড়ন মিথ্যা মামলা গ্রেফতার জেল জুলুম, কণ্ঠরোধ ,সম্মানিত মানুষদের লাঞ্ছিত করা রাষ্ট্রীয়সন্ত্রাস স্বৈরদস্যুতা কোনো কৃতিত্ব বা গৌরবের বিষয় নয় বরং চরম ঘৃণ্য ও অমানুষের পরিচয়।

এসময় তিনি বলেন, আগের মত দমন পীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখার ও রাষ্ট্রকে একক গোষ্ঠীকরণের পরিণতি কখনোই ভালো হয় না সফল হয় না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com