শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধানমন্ডির থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ

ধানমন্ডির থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক তিন জনকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার ঘটনায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল।

বুধবার (২১ মে) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতরের দায়িত্বে) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে তা জানানো হয়। আগামী ৩ দিনের মধ্যে এর ব্যাখ্যা-ও দিতে বলা হয়েছে নোটিশে।

শোকজ নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিক স্থলনজনিত কারণে আগেই কেন্দ্রীয় কমিটি মোহাম্মদপুর থানার আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। তারপরও সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক ৩ জনের মুচলেকা প্রদান করে থানা থেকে জামিন করান আবদুল হান্নান মাসউদ। উক্ত ঘটনার ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটির লিখিত বিবরণ আগামী তিনদিনের মধ্যে শৃঙ্খলা কমিটির কাছে উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার মধ্যরাতে ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের প্রকাশক গোলাম মোস্তফার বাসার সামনে বিশৃঙ্খলা ও মব তৈরি করে স্লোগান দিতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তখন আইনশৃঙ্খলা বাহিনী থেকে বলা হয়, মামলা না থাকায় গোলাম মোস্তফাকে গ্রেফতার করা যাবে না। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েনযুবকদলটি।

পরিস্থিতি সামলাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাইফুল ইসলাম রাব্বিকেও সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

তাদেরকে আটকের ১৫ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সাইফুল ইসলাম রাব্বি ও তার দুই সহযোগীকে নিজ জিম্মায় ছাড়িয়ে নেন আবদুল হান্নান মাসউদ। ছাড়া পাওয়া অন্য দু’জন হলেন ফারহান সরকার ডিনার ও মোহাম্মদ জিসান উল্লাহ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com