শিরোনাম :
মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সপ্তাহের ব্যবধানে যেসব খাদ্যপণ্যের দাম কমেছে-বেড়েছে

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সপ্তাহের ব্যবধানে যেসব খাদ্যপণ্যের দাম কমেছে-বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:

ফাইল ছবি
সপ্তাহের ব্যবধানে সবজি-মুরগিসহ বেশ কিছু খাদ্যপণ্যের দাম কমেছে। আবার কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও মাছের দাম বাড়তি। এছাড়া অন্য মুদি পণ্যগুলোর দামও স্থিতিশীল।

শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা করে কমেছে। বাজারে পটোল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও কাঁকরোল ৪০ থেকে ৫০ টাকা এবং বরবটি, কচুর লতি, উস্তা, বেগুন, ঝিঙে বিক্রি হচ্ছে ৫০ থকে ৬০ টাকায়। বাজারে গ্রীষ্মের সবজির প্রচুর সরবরাহ থাকায় দাম অনেকটা কম বলে জানিয়েছেন সবজি বিক্রেতারা।

বাজারে চাষের চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং নদীর চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। স্বাভাবিক সময়ে এর দাম কেজিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম থাকে। এছাড়া কই, শিং, শোল, ট্যাংরা ও পুঁটির দামও বাড়তি। চাষের রুই, তেলাপিয়া ও পাঙাশও আগের চেয়ে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।

তবে, বাজারে ব্রয়লার মুরগির দামও কেজিপ্রতি ২০ টাকা কমেছে। বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। একইভাবে কমে সোনালী মুরগির দাম ২৬০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে, খামারিদের লোকসানের কথা চিন্তা করে মুরগির বিক্রেতারা বলছেন, দাম ২০০ টাকা কেজির কাছাকাছি থাকা ভালো।

মুরগির দাম কমলেও ডিমের দাম মাঝামাঝি পর্যায়ে রয়েছে। গত সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম ১০ টাকা বেড়ে ১৪০ থেকে ১৪৫ টাকা হয়, এখনও সে দামেই পাওয়া যাচ্ছে। পাইকারি ডিম বিক্রেতারা বলছেন, আগের বছরের তুলনায় এ বছর দীর্ঘদিন ধরে ডিমের দাম কম।

এদিকে, বাজারে প্রচলিত প্রায় সব ব্র্যান্ডের মিনিকেট চালের দামই কমেছে। তবে, পুরোনো কোনো চালের দাম এখনও কমেনি। পুরোনো মিনিকেট চাল যেখানে সর্বনিম্ন ৭২ টাকা, সেখানে নতুন মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের পুরনো মিনিকেট চাল এখনও সর্বোচ্চ ৮৫ থেকে ৮৬ টাকায় কিনতে হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com