শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি

ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি

নিজস্ব প্রতিবেদকঃ

ফাইল ছবি
প্রকৃত নিয়োগপ্রাপ্ত না হয়েও এক ব্যক্তি দীর্ঘ ১২ বছর ধরে চাকরি করে যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংকে। অবশেষে তদন্তে বিষয়টি ধরা পড়লে তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান মিঞাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. আবদুল ওয়ারেস আনসারী জানতেন না তার পরিচয় ও তথ্য ব্যবহার করে ‘ওয়ারেস আনসারী’ সেজে কেউ বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন!

ভুয়া পরিচয়ে কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী আঞ্চলিক অফিসে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত আনসারী ধরা পড়লেন এক যুগ পর। তিনি ২০১৩ সালের ২২ জুলাই সহকারী পরিচালক (সাধারণ) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছিলেন। তাকে চাকরিতে যোগ দিতে সহায়তা করেছিলেন তার চাচা মো. শাহজাহান মিয়া। সে সময় তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ছিলেন। তদন্তে উঠে এসেছে, শাহজাহান মিয়া সে সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিভাগের উপপরিচালক ছিলেন।

 

জানা যায়, ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এবং প্রশাসন ক্যাডারে নিয়োগ পান মো. আব্দুল ওয়ারেছ আনসারী। তবে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ না দিয়ে প্রশাসন ক্যাডারে চলে যান এবং বর্তমানে নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

এই সুযোগ কাজে লাগান মো. শাহজাহান মিঞা। তিনি নিজের ভাতিজা মো. আব্দুল ওয়ারেছ আনসারীর পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ভুয়া পরিচয়ে ১২ বছর চাকরি করেন, এমনকি দুটি পদোন্নতি পেয়ে শেষমেশ কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পৌঁছে যান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২৮) এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহজাহান মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

 

নারায়ণগঞ্জের এডিসি আবদুল ওয়ারেস আনসারী সম্প্রতি এই প্রতারণার বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, আমি ২০১৩ সালে ৩১তম বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হই। পরে আমি সিভিল সার্ভিসে যোগ দেই। আমি জানতাম না যে, আমার পরিচয়ে কেউ বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন। ভুয়া আনসারী গত ২৭ মে পর্যন্ত চাকরি করেছেন। ওই দিন তাকে চাকরিচ্যুত করা হয়।

শাহজাহান মিয়া বরখাস্ত  বলেন, আমি আজ অফিসে যাইনি। সাময়িক বরখাস্তের বিষয়ে আমি কিছু জানি না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com