শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর নয়াপল্টনে কর্নেল আনোয়ারুল আজিমকে বিএনপির শেষ শ্রদ্ধা

রাজধানীর নয়াপল্টনে কর্নেল আনোয়ারুল আজিমকে বিএনপির শেষ শ্রদ্ধা

নিজস্বপ্রতিবেদক:
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা রূপ নেয় এক শোকাবহ বিদায় মঞ্চে। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন দলটির শীর্ষ নেতা, অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ তারা সমর্থকেরা।

দুপুর ১২টা থেকে ১২টা ১০ মিনিট, মাত্র ১০ মিনিটের এই জানাজা যেন ধারণ করে নেয় প্রয়াত এই নেতার রাজনৈতিক জীবনের সম্মান ও শোকের গভীরতা। সড়কের দু’পাশে দলীয় নেতাকর্মীরা দাঁড়িয়ে পড়েন নিস্তব্ধভাবে, অনেককে চোখ মুছতে দেখা যায়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা বিভাগের বর্তমান সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

শনিবার ভোররাতে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কর্নেল (অব.) আনোয়ারুল আজিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে জন্ম নেওয়া আনোয়ারুল আজিম বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন কর্মরত ছিলেন। অবসরের পর তিনি বিএনপিতে সক্রিয় হন। ২০০১ সালের নির্বাচনে কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে জনপ্রিয় ও সাহসী সংগঠক হিসেবে তার পরিচিতি ছিল।

বিএনপির এই প্রবীণ নেতার জানাজার জন্য পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার মোট পাঁচটি জানাজা অনুষ্ঠিত হবে।

প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায়, মহাখালী নিউ ডিওএইচএস মসজিদে, যেখানে আত্মীয়স্বজন ও নিকট বন্ধুরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, দুপুর ১২টায়—রাজনৈতিক শ্রদ্ধার কেন্দ্রীয় পর্ব।
তৃতীয় জানাজা লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, আসরের নামাজের পর—এলাকাবাসী শ্রদ্ধা জানানোর স্থান।

চতুর্থ জানাজা মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে, মাগরিবের পর—দীর্ঘ রাজনৈতিক কর্মক্ষেত্রের আরেক প্রাণকেন্দ্রে।

পঞ্চম ও শেষ জানাজা মরহুমের নিজ গ্রাম শরিফপুরে, এশার নামাজের পর। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নয়াপল্টনের জানাজায় নেতারা বলেন, তিনি ছিলেন সৎ, নির্ভীক ও ত্যাগী একজন নেতা। আন্দোলন-সংগ্রামে তাকে সব সময় সামনে পাওয়া যেত। দল আজ একজন অভিভাবকসুলভ নেতাকে হারালো, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com