শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদের চতুর্থ দিনেও রাজধানীর ছাড়ছে মানুষ

সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদের চতুর্থ দিনেও রাজধানীর ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

ঈদের চতুর্থ দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদে যারা কর্মস্থল থেকে ছুটি পাননি কিংবা পরিবার নিয়ে ঢাকায় ঈদ করেছেন কেবল তারাই এখন গ্রামে যাচ্ছেন। আবার ঢাকায় ঈদ করেছেন কিন্তু কর্মস্থল ঢাকার বাইরে এমন লোকেরাও এখন রাজধানী ছাড়ছেন। তবে ঈদের ছুটি কাটিয়ে অনেকেই ফিরছেন ঢাকায়। ঈদের ছুটি এবার বেশি হওয়ায় এখনও ধীরেসুস্থে ফিরছেন নগরবাসী। নেই তাড়াহুড়ো কিংবা হুড়োহুড়ি।

মঙ্গলবার (১০ জুন) সায়েদাবাদ বাসটার্মিনাল, যাত্রাবাড়ী, দোলাইরপাড় বাসস্ট্যান্ডগুলোতে সরেজমিনে এমন চিত্র দেখতে পাওয়া গেছে।
এবার ঈদুল আজহায় আগামী ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। ফলে এখনও বেশিরভাগ মানুষ গ্রামেই অবস্থান করছেন। পরিবার পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছেন।

আজ দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাস কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন যাত্রী পূর্ণ করেই ছাড়ছে বাস।

শ্যামলী কাউন্টার থেকে জানানো হয়, এখনও কয়েকদিন ছুটি বাকি আছে। তাই শেষ সময়ে অনেকেই ছুটছেন নাড়ির টানে। তারা জানান, দিনের তুলনায় রাতে তাদের যাত্রী সংখ্যা বেশি থাকে।

সংশ্লিষ্টরা জানান, কোরবানির ব্যস্ততা, যানজট এড়ানোসহ নানা কারণে ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে।

 

স্বপন নামের একজন যাত্রী ঢাকা মেইলকে জানান, তিনি ঢাকাতেই পরিবারের সঙ্গে ঈদ করেছেন। তবে কর্মস্থল হবিগঞ্জ তাই তিনি এখানে এসেছেন।

দোলাইরপাড় বাসস্ট্যান্ডেও ঢাকা ছাড়ছেন এমন যাত্রীর সংখ্যা লক্ষণীয়। কেউ একা কেউবা পরিবার নিয়ে যাচ্ছেন গ্রামের ঠিকানায়।

যশোরের চৌগাছায় যাবেন হারিস শেখ। তিনি ঢাকা মেইলকে জানান, ছোটখাটো ব্যবসা করি। ঈদের সময়ে বেচাকেনা ভালো হয়। তাই গ্রামে যাইনি। এখন ঢাকায় মানুষ নাই বেচাকেনাও তেমন নাই। এজন্য বাড়ি থেকে একটু ঘুরে আসব।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষ দেখা গেছে উল্লেখযোগ্য হারে। অনেকে ঢাকায় ফিরছেন, তবে এই সংখ্যা তুলনামূলক কম। যারা যাচ্ছেন তারা ঈদের ভিড় ঠেলে যেতে পারেননি। ফলে এখন স্বাচ্ছন্দে যাচ্ছেন।

মূলত কর্মব্যস্ততার কারণে যারা ঈদের সময় রাজধানীতে থেকেছেন, তারাই এখন ঢাকা ছাড়ছেন। অনেকে সরকারি ছুটি দীর্ঘ থাকায় ঈদের পরেই বেড়াতে যাচ্ছেন গ্রামে কিংবা আত্মীয়ের বাসায়।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের সরকারি ছুটি দেওয়া হয়েছে। এখনও ছুটির চার দিন বাকি আছে। গত ঈদুল ফিতরে ছুটি ছিল টানা নয় দিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com