শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর সাবেক মেয়র তাপসের সহযোগী খোরশেদ আলম গ্রেপ্তার

রাজধানীর সাবেক মেয়র তাপসের সহযোগী খোরশেদ আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,

সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মো. খোরশেদ আলম গ্রেপ্তার।
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মো. খোরশেদ আলম (৪৮)–কে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এর আগে, একই মামলায় ১৫ মে সাবেক মেয়রের আরেকজন ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছিল।

২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তদন্তে উঠে আসে, খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। খোরশেদ আলম সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন।

 

গ্রেপ্তার হওয়া আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com