যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যমুনা ৪৪তম বিসিএসের পদ বাড়ানোর দাবিতে যমুনায় যাওয়ার চেষ্টা, আটকাল পুলিশ

যমুনা ৪৪তম বিসিএসের পদ বাড়ানোর দাবিতে যমুনায় যাওয়ার চেষ্টা, আটকাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
বিক্ষোভকারীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আগে আটকে দেয় পুলিশ।
৪৪তম বিসিএসের পদসংখ্যা বৃদ্ধির দাবিতে রমনা পার্কের ভেতর দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। নিশ্ছিদ্র নিরাপত্তা ফাঁকি দিয়ে যমুনার সামনে রাস্তা অবরোধ করার চেষ্টা করেন তারা। তবে তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে দেয় পুলিশ।

সোমবার (৩০ জুন) বেলা দেড়টার দিকে রমনা পার্কের ‘অরুণোদয়’ গেট দিয়ে হঠাৎ বেরিয়ে আসে বিক্ষোভকারীদের একটি দল। তারা সোজা যমুনার সামনের সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাৎক্ষণিকভাবে বাধা দিয়ে তাদের সরিয়ে দেয়।
চাকরি ‎প্রার্থীরা জানান, আজ ৪৪তম বিসিএসের ফলাফল দেওয়ার কথা। ‘সরকারের বিভিন্ন দফতরে সাড়ে তিন লক্ষাধিক শূন্যপদ আছে। এ পদগুলোতে জনবল নিয়োগের অভাবে জনগণ ঠিকমতো সেবা পাচ্ছে না। সেবা পাওয়ার জন্য বারবার জনগণকে দফতরে দফতরে ঘুরতে হচ্ছে। পুলিশ-প্রশাসনে জনবলের অভাবে আইনশৃঙ্খলা রক্ষা করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এর জন্য অর্থনীতি বহুমুখীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতীতের প্রায় সব বিসিএসের ফলাফলের আগে কিছু পদ বাড়ানো হয়েছে। কিন্তু এবার সব কিছু রেডি হওয়ার পরেও অজানা কারণে বাস্তবায়ন হচ্ছে না।

‎তারা আরও জানান, আমরা বারবার চেষ্টা করেও সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। তাই বাধ্য হয়ে আমরা যমুনার সামনে আসার চেষ্টা করেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

৪৪তম বিসিএসে ১ হাজার ৩০০ নম্বরের প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় (মৌখিক পরীক্ষা) উত্তীর্ণ হওয়া দক্ষ জনবল প্রস্তুত আছে ১০ হাজারের বেশি। এই জনবলের সবাইকে সরকার যথাস্থানে নিয়োগ দিলে জনগণেরও উপকার হয়, তাদেরও কর্মসংস্থান হবে বলে জানান তারা। ‎

‎ঘটনাস্থলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘তারা রমনা পার্কের অরুণোদয় গেইট দিয়ে একজন একজন করে জড়ো হয়ে যমুনার সামনে সড়কে চলে যায়। পরে আমরা দ্রুত সেখানে গিয়ে তাদের সরিয়ে দেই। ১৪৪ ধারা ভঙ্গ করে এভাবে আন্দোলন করা অযৌক্তিক।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com