যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ বহু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ বহু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক :
গ্যাস পাইপলাইন সরিয়ে নেওয়ার কাজের কারণে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার বেশ কয়েকটি এলাকা ও নারায়ণগঞ্জে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস জানিয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খাল খনন প্রকল্পের আওতায় ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এজন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না।

যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে সেগুলো হলো—টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসি বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া এবং কাউন্সিল এলাকা।

এই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহক—গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প খাতে—গ্যাস পাবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। এছাড়া গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com