শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অনলাইন প্রতারণা নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক, উচ্চ মুনাফার ফাঁদ

অনলাইন প্রতারণা নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক, উচ্চ মুনাফার ফাঁদ

জ্যেষ্ঠ প্রতিবেদক :
অস্বাভাবিক মুনাফার প্রলোভনে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম ও ক্রাউডফান্ডিংভিত্তিক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৪ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে উচ্চ রিটার্নের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। অনেক সময় এই ধরনের উদ্যোগের আড়ালে ব্যক্তিগত তথ্য—বিশেষ করে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)—জালিয়াতির উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছে।

প্রতারণার কৌশল হিসেবে কখনো হজ, সামাজিক সুরক্ষা কর্মসূচি, সরকারি ভাতা বা ভুয়া প্রণোদনার কথা বলে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে বলেছে, এ ধরনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনে যুক্ত হলে, তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।

আরও জানানো হয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ধারা ৪ ও ১৫ অনুসারে এ ধরনের কর্মকাণ্ড আইন পরিপন্থী। এ আইনের ধারা ১৮(৪)-এর ক্ষমতাবলে এই সতর্কীকরণ জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই সতর্কতাকে ‘জনস্বার্থে জারি করা নির্দেশনা’ হিসেবে উল্লেখ করে ডিজিটাল ও অফলাইন লেনদেনে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com