জ্যেষ্ঠ প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আদেশ আজ।
এর আগে সকালে আলোচিত এ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন।
এ ঘটনায় শহীদরা হলেন— সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি, আবুল হোসেন ছাড়াও অজ্ঞাত আরও একজন।
ঘটনার বিবরণ তুলে ধরে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। এর বাইরে আরও একজন গুলিতে গুরুতর আহত হন। পরে একজনকে জীবিত ও পাঁচজনকে মৃত অবস্থায় প্রথমে একটি ভ্যানে তোলা হয়। এরপর সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তোলা হয়। পরবর্তীতে পুলিশের গাড়িতে এ ছয়জনকে (যার মধ্যে একজন জীবিত) আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ।
গত ২ জুলাই এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
Leave a Reply