শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাংবাদিক তুহিন হত্যা: আ.লীগ নেতার গেস্ট হাউস থেকে শহীদুল গ্রেপ্তার

সাংবাদিক তুহিন হত্যা: আ.লীগ নেতার গেস্ট হাউস থেকে শহীদুল গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহীদুল ইসলামকে (২৮) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খসরু ঠাকুরের গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে র‌্যাব-১৪ কর্মকর্তা মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। সে গাজীপুর চৌরাস্তা এলাকার কবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

র‌্যাব কর্মকর্তা জানান, শেরপুর জেলার নকলা থানার বাসিন্দা বাদশা নামে এক ব্যক্তি গাজীপুরের ভোগড়া বাইপাসে বসবাস করে আসছেন। ঘটনার দিন গাজীপুর ইবিএল এটিএম বুথ চান্দনা চৌরাস্তা থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন লোক দেশীয় অস্ত্র দিয়ে বাদশাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।

ঘটনাটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও চিত্রধারণের সময় শহীদুল ইসলাম ও তার সহযোগীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তুহিনকে ধাওয়া করে। এ সময় তুহিন জীবন রক্ষার্থে দৌড় দেয়। বাসন থানার চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটে রুহুল আমীনের চায়ের দোকানের সামনে পৌঁছলে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে পালিয়ে যায়।

এরপর নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহীদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা সদরের পুরান বাজারের ‘তালুকদার ঠাকুর গেস্ট হাউজ’ এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এই গেস্ট হাউসের মালিক ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খসরু ঠাকুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা শহীদুল স্বীকার করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com