যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বন্ধ হয়ে গেছে হাইকোর্ট মোড়-পল্টন সড়ক, জনভোগান্তি

বন্ধ হয়ে গেছে হাইকোর্ট মোড়-পল্টন সড়ক, জনভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত ছড়িয়েছে শিক্ষকদের মহাসমাবেশ/ছবি: বিপ্লব দিক্ষিৎ
দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। হাইকোর্ট মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত এই সমাবেশ বিস্তৃত হওয়ায় রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী জনসাধারণ।

বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের মহাসমাবেশের মূল মঞ্চ প্রেস ক্লাবের সামনে হলেও এটির বিস্তৃতি হাইকোর্ট মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত ছড়িয়েছে।
ফলে এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই রাস্তা বন্ধ হওয়ার ফলে প্রেস ক্লাব হয়ে চলাচল করা যানবাহনগুলো সচিবালয়ের সামনের রাস্তা ব্যবহার করে চলাচল করছে। ফলে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
ঢাকায় সমাবেশে আসার পথে দুর্ঘটনার কবলে শিক্ষকদের বাস, আহত ৩
গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেওয়া জাহিদুল ইসলাম বলেন, আমি পল্টন যাবো। সায়েন্সল্যাব থেকে এসেছি। এই রাস্তা বন্ধ হওয়ায় আমাকে হাইকোর্ট মোড়েই নেমে যেতে হয়েছে। বাকি জায়গাটুকু হেঁটে যাচ্ছি। আরও অনেকেই ভোগান্তিতে পড়েছেন।

শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেস ক্লাব এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com