জ্যেষ্ঠ প্রতিবেদক
গাঁজাসহ দুই দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- শফিক চৌধুরী (৩১), তার স্ত্রী জয়নব আক্তার (২৫), কবির হোসেন (৩০) ও তার স্ত্রী চাদনী আক্তার (৩০)।
এসময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেট কার জব্দ করে ডিবি।
শনিবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর লালবাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর দুই নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, এ সময় তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কার তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও অবৈধ মাদক বিক্রির নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার দুইটি ও জব্দ করা হয়।
গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো। তাদের সকলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply