শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধানমন্ডি ৩২ সড়ক এখন শ্রমজীবীদের বিশ্রামের জায়গা

ধানমন্ডি ৩২ সড়ক এখন শ্রমজীবীদের বিশ্রামের জায়গা

নিজস্ব প্রতিবেদক

তপ্ত দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের সড়ক এখন শ্রমজীবী মানুষের বিশ্রামের জায়গা হয়ে উঠেছে। দীর্ঘ কয়েক বছর পর লেকঘেষা এ সড়কটি উন্মুক্ত হওয়ায় সব শ্রেণি-পেশার মানুষ গাছের ছায়ায় বিশ্রাম নিতে ছুটে আসেন।

প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকার ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৩২ নম্বরের এই সড়কে এসে বসে থাকেন। কেউ রিকশার হ্যান্ডেলে মাথা রেখে ঘুমিয়ে নেন, কেউবা দেয়ালের পাশে বসে গল্প করেন।

গরমে ক্লান্ত হয়ে অনেকেই ফুটপাতের ছায়ায় একটু শান্তি খোঁজেন। কাজের ফাঁকে শ্রমজীবীদের ভিড় এখন এখানে নিয়মিত দৃশ্য।

‎বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

‎গত ১০-১২ বছর ধরে রাজধানীতে রিকশা চালান গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মামুন মিয়া।

 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এ রাস্তায় কখনো রিকশা নিয়ে কিংবা পায়ে হেটেও ঢুকতে পারিনি। লেক পাড়ে এমন সুন্দর একটি মনোরম জায়গা এতো বছর আটকে রেখেছিল। এখন আমরা রিকশা চালিয়ে ক্লান্ত হলেই এখানে এসে একটু গাছের ছায়ার নিচে বসে বিশ্রাম নিতে পারি। দুপুর বেলা এখানে অনেকে এসে গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয়।

‎মহিউদ্দিন মিয়া নামে আরেক রিকশাচালক বলেন, রায়েবাজার বাইরখালী এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে চালাই। প্রতিদিন ৫০০-৭০০ টাকা আয় করি। সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে পড়ি। বিশেষ করে দুপুরবেলা রোদের কারণে খুব ক্লান্ত লাগে। তখন ধানমন্ডি ৩২ নম্বরের এ সড়কে এসে গাছের নিচে রিকশাটা রেখে বিশ্রাম নিই। অনেক সময় লেকের পানিতে গোসলও করি। এরপর খাওয়া দাওয়া করে এখানেই বিশ্রাম নিই।

‎ধানমন্ডি ৩২ নম্বরের পাশে একটি স্কুলের শিক্ষার্থীরা ছুটি শেষে দলবেঁধে বসে গল্প করছে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল কর্তৃপক্ষ থেকে তাদের এখানে আসতে নিষেধ করা হয়েছে। কারণ, দেশের এমন পরিস্থিতিতে এ জায়গাটি ঘিরে যেকোনো ধরনের ঝামেলা হতে পারে। সেসব এড়াতে তাদের এখানে আসতে বারণ করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, এখানে এসে গাছের ছায়ায় বিশ্রাম নিই। কিন্তু কখন কোন দুর্ঘটনা কোনদিক থেকে এসে আমাদের বিপদে ফেলবে কে জানে। এরপরও এক রকম ভয় নিয়েই লেক পাড়ে বসে বন্ধুরা মিলে গল্প করি।

‎স্থানীয়রা বলছেন, এ জায়গাটি কয়েক বছর পর খুলে দেওয়ায় প্রাণ ফিরে এসেছে। আগে এ জায়গায় মানুষের চলাচল ছিল। সন্ধ্যার পর দলবেঁধে আড্ডা হতো। লেক পাড় ধরে সকাল বেলা অনেকে হাঁটাহাঁটি করতো। অন্তত এ সড়কটি যেন সবসময় উন্মুক্ত থাকে, এমন ব্যবস্থা করা হোক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com