শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডাকসু নির্বাচনের আগে শিক্ষক নেটওয়ার্কের ১০ দাবি

ডাকসু নির্বাচনের আগে শিক্ষক নেটওয়ার্কের ১০ দাবি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে অনিয়ম ও অস্বচ্ছতার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এছাড়া নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে ১০ দফা সতর্কতামূলক দাবি তুলে ধরেন তারা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা।
তারা বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ করে তারা জানিয়েছিলেন, সে নির্বাচন সর্বাঙ্গীণভাবে সুষ্ঠু হয়নি। সেই অভিজ্ঞতার আলোকে এবারও নানা প্রস্তাব ও দাবি জানানো হয়েছে। এর কিছু বাস্তবায়ন হলেও অনেক বিষয় এখনও উপেক্ষিত রয়ে গেছে।

তাদের দাবি অনুযায়ী, নির্বাচনে প্রবেশপথ বন্ধ না করে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব কার হাতে থাকবে তা স্পষ্টভাবে জানাতে হবে। নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে নারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে। পোলিং অফিসার নিয়োগে স্বচ্ছতা আনতে হবে এবং ভোট গ্রহণের সময় বিকেল পাঁচটা পর্যন্ত বাড়াতে হবে। এছাড়া পোলিং এজেন্টদের ভেতরে থাকার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মী ও এজেন্টদের জন্য গাইডলাইন প্রকাশ করতে হবে। বুথের বাইরে লাইন ব্যবস্থাপনায় শিক্ষক ও অফিসার নিয়োগ দিতে হবে এবং গুজব বা ভুয়া তথ্য ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এছাড়াও পর্যবেক্ষক ও এজেন্টদের জন্য বিশ্রামকক্ষ রাখার দাবি জানান শিক্ষকরা। তারা আরও বলেন, যদি কোনো অনিয়ম বা অস্বচ্ছতা দেখা দেয়, তাহলে নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com