শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 

মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার  এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা  জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।
প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)  শাকিলের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার  এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সব শেষে ২০২৫ সালের আগস্ট মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার ।  পুরস্কার প্রাপ্তরা হলেনঃ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ,  মোঃ মাহবুবুর রহমান মোল্লা, বড়লেখা থানা।
শ্রেষ্ঠ এসআই  শিপু কুমার দাস, এসআই (নিঃ), সদর মডেল থানা। শ্রেষ্ঠ সার্জেন্ট, বিশ্বজিৎ সামন্ত, সদর ট্রাফিক, মৌলভীবাজার।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, মোঃ ইউসুফ আলী, এএসআই (নিঃ), সদর মডেল থানা।
বিশেষ পুরস্কার এর পাশাপাশি নিজ নিজ সার্কেলে সন্তোষজনক কাজের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস, শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারি গুন এবং রাজনগর থানার এসআই  অরুপ সরকার বিশেষ পুরস্কার লাভ করেন।
এছাড়া দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠু ও দক্ষতার সাথে সম্পাদনের জন্য পুলিশ সুপারের কার্যালয়ের স্ট্যানো-০১ রন্টু রঞ্জন ধরকে পুরস্কৃত করা হয়।
এসময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)  আনিসুর রহমানসহ সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com