শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গোয়েন্দা সংস্থা পরিচয়ে তুর্কি নাগরিককে হুমকি, যুবক গ্রেফতার

গোয়েন্দা সংস্থা পরিচয়ে তুর্কি নাগরিককে হুমকি, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

‎রাজধানীর গুলশান এলাকায় এক তুর্কি নাগরিককে সরকারি গোয়েন্দা সংস্থা পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই প্রতারক তুর্কি নাগরিককে পাসপোর্ট ভেরিফিকেশন আটকে যাবে বলে টাকা দাবি করে।

‎শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানা পুলিশ রাজধানীর পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

‎গ্রেফতার রুবেল হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলায়। গ্রেফতারের সময় রুবেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সিমকার্ড এবং বিভিন্ন পাসপোর্টের তথ্য সংবলিত তিনটি কাগজ উদ্ধার করা হয়।

অভিযোগকারী তুর্কি নাগরিকের নাম সেরকান আকমান। তিনি তুর্কিশ এয়ারলাইন্সের স্টেশন মাস্টার হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত। তিনি গুলশান-২ এর বাসিন্দা। গত ৩১ আগস্ট সকালে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিকালে তার মোবাইল ফোনে এনএসআই কর্মকর্তার পরিচয়ে কল আসে। এ ঘটনায় তিনি গুলশান থানায় একটি অভিযোগ করার পর মামলা করে গুলশান থানা পুলিশ।

‎অভিযোগে বলা হয়, অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজেকে ‘এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন’ পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলেন। এ সময় সেরকানের জন্ম তারিখ ও পাসপোর্টের তথ্য মিলিয়ে নিয়ে তাকে জানানো হয়, ভেরিফিকেশন সম্পন্ন করতে হলে পাঁচ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে প্রক্রিয়া আটকে দিয়ে এক লাখ টাকা দাবি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

‎এ ঘটনায় ভুক্তভোগী সেরকান আকমান বাংলাদেশে অবস্থানরত তুর্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের মাধ্যমে গুলশান থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলা (নম্বর-৪৩) হয়।

‎গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার তারেক মাহমুদের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদের তত্ত্বাবধানে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মাহফুজুল হক ও তার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারককে শনাক্ত করে।

‎গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, ‘প্রতারক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিদেশি নাগরিককে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিল। আমরা তাকে আটকের পর আলামত জব্দ করেছি। এই ঘটনায় তদন্ত অব্যাহত আছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com