চট্টগ্রামপ্রতিনিধি,
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দুই সন্ত্রাসীকে আটকও করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র, বিপুল সংখ্যক গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি র্যাবের এই কর্মকর্তা। তবে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিনের বাড়ির সামনে এ বিষয়ে ব্রিফিং করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে একের পর সংঘর্ষ ও গোলাগুলিতে এ পর্যন্ত খুন হয়েছেন ১৭ জন।
Leave a Reply